News Flash

  • Home
  • Uncategorized
  • যতনবাড়ীতে দুই জীপের সংঘর্ষে গুরুতর জখম দশ যাত্রী
Image

যতনবাড়ীতে দুই জীপের সংঘর্ষে গুরুতর জখম দশ যাত্রী

বিশেষ প্রতিনিধি, যতনবাড়ি, ৯ জুলাই৷৷ যাত্রীবাহী দুটি কমান্ডার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দশজন যাত্রী৷ ঘটনা নূতন বাজার থানাধীন যতনবাড়ি এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ টিআর০১-৪৩৮৩ নম্বরের একটি কমান্ডার গাড়ি উদয়পুর থেকে যতনবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল৷ তখন হঠাৎ করে গাড়িটির ব্রেক ফেইল করে যতনবাড়ি কালিকৃষ্ণ আশ্রমের সামনে দাঁড়িয়ে থাকা টিআর০১-৩৭১৪ নম্বরের কমান্ডার গাড়ির সাতে মুখোমুখি সংঘর্ষ বাধে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোট দশজন যাত্রী আহত হয়৷ দমকল বাহিনীর জওয়ানরা আহতদের নতুন বাজার হাসপাতালে ভর্তি করান৷ আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে নতূনবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা যায়৷ এদিকে, এই সড়কে প্রায়শই দূর্ঘটনা ঘটে চলেছে৷ এই সড়কে পুলিশের কোন নজরদারী থাকছে না৷ তাই মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে যানবাহন অতিরিক্তি গতিবেগ চলাচল করছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top