News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩২১ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ
Image

৩২১ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি, ১৯ ডিসেম্বর (হি.স.): সাফল্য পুলিশের । বিপুল পরিমাণ গাঁজা সহ তিনজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আটক করা হয়েছে এক ট্রাকও। সোমবার রাতে অভিযানে নেমে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে ট্রাকটি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ৩২১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার হয় তিনজন। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশ জানতে পারে অসম থেকে ট্রাকে করে গাঁজা বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথের মাঝে ট্রাকটি ফুলবাড়ি এলাকার কোনও একটি ধাবাতে দাঁড়াবে । সেইমতো সোমবার সন্ধ্যে থেকেই এলাকায় ওঁত পেতে থাকে সাদা পোশাকের পুলিশ। রাতে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকার একটি ধাবাতে ট্রাকটি এসে দাঁড়ালে আটক করা হয়। গাঁজা পাচার চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top