News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের বারমের সীমান্তে ছয় প্যাকেট হেরোইন উদ্ধার
Image

রাজস্থানের বারমের সীমান্তে ছয় প্যাকেট হেরোইন উদ্ধার

জয়সলমীর, ১৬ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের বারমের সীমান্তে কোটি টাকা মূল্যের ছয় প্যাকেট হেরোইন উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার গভীর রাতে হিরোইন উদ্ধার হয়। বিএসএফ বারমের সংলগ্ন কেলানর আন্তর্জাতিক সীমান্তে শুক্রবার গভীর রাতে একটি বড় অভিযান চালায়। অভিযান চালিয়ে সীমান্তরক্ষী বাহিনী কেলানর সীমান্তের কাছে অবৈধ ছয় প্যাকেট হেরোইন উদ্ধার করে।

এই হেরোইনের প্যাকেটগুলি সীমান্তের ওপার থেকে পাকিস্তান হয়ে আসছে বলে সন্দেহ করা হচ্ছে। দুদিন আগে পাকিস্তান থেকে পায়ের ছাপ লক্ষ্য করেছিল বিএসএফ। বিএসএফ আধিকারিকরা জানিয়েছে, তাঁরা এই পায়ের ছাপ দেখেই অভিযান চালায় তারই ভিত্তিতে ছয় প্যাকেট হেরোইন উদ্ধার হয়। এছাড়া শুক্রবার রাতেও বিএসএফ আরেকটি পায়ের ছাপ দেখতে পায়। এখন পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ। রাজস্থানের বারমের সীমান্ত গুজরাট সীমান্তের অধীনে। এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের তথ্য প্রকাশ্যে আসেনি।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top