News Flash

  • Home
  • প্রধান খবর
  • অকাল বৃষ্টিতে আলু পচতেই বিষ খেয়ে আত্মঘাতী আরও এক, এবার চন্দ্রকোনার কৃষক
Image

অকাল বৃষ্টিতে আলু পচতেই বিষ খেয়ে আত্মঘাতী আরও এক, এবার চন্দ্রকোনার কৃষক

চন্দ্রকোনা, ১০ ডিসেম্বর (হি. স.) : নিম্নচাপের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় রাজ্যে চাষির মৃত্যু অব্যহত । বিগত দুইদিনে দুই কৃষকের আত্মহত্য়ার খবরের পর রবিবার ফের রাজ্যে কৃষক মৃত্যুর খবর। এবার আত্মঘাতী হলেন চন্দ্রকোনার এক আলু চাষি। পরিবারের দাবি, মানসিক অবসাদেই আত্মঘাতী হয়েছেন। এই নিয়ে তিন দিনে তিন কৃষকের আত্মহত্যার ছবি সামনে এল।

রবিবার যে কৃষক মারা গিয়েছেন তাঁর বাড়ি চন্দ্রকোনা লাহিরগঞ্জ এলাকায়। নাম বাপি ঘোষ। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ঋণ নিয়ে প্রায় চার বিঘা পোখরাজ ও অন্যান্য আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু, অকাল বৃষ্টি সব শেষ করে দিয়েছে। জমিতেই পচেছে আলু বীজ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন তাতেই কয়েকদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রকোনার ওই কৃষক। কী করে ঋণ শোধ করবেন তা ভেবে কূলকিনারা পাচ্ছিলেন না। বারবার আক্ষেপও করছিলেন। এরইমধ্যে শুক্রবার গভীর রাতে বাড়িতেই বিষ খেয়ে নেন তিনি। পরিবারের সদস্যরাই দ্রুত তাঁকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তখনও তাঁর দেহে রয়েছে প্রাণ। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। শনিবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। রবিবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজের মর্গে তাঁর ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে। বাপি ঘোষের মৃত্যুর পরেই শোকের ছায়া লাহিরগঞ্জ গ্রামে। এলাকার মানুষের দাবি, চাষ করেই চলছিল বাপির সংসার। বাড়িতে রয়েছে স্ত্রী-পুত্র। সকালেই মৃত কৃষক পরিবারের সঙ্গে দেখা করতে আসেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাসও দেন।

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top