News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গত দুইদিন ধরে প্রবল বর্ষণের কৃষকরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন
Image

গত দুইদিন ধরে প্রবল বর্ষণের কৃষকরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন

আগরতলা, ৮ ডিসেম্বর : গত দুইদিন ধরে প্রবল বর্ষণের কারণে রাজ্যে চাষাবাদের সঙ্গে যুক্ত সমস্ত কৃষকরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন। চাষাবাদের সঙ্গে যুক্ত সমস্ত কৃষকদের এই দুর্দশায় উদ্বিগ্ন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

দলের সভাপতি আশিস কুমার সাহা বলেন ,গত দুদিনের বৃষ্টিপাত রাজ্যের চাষী ও কৃষকদের অর্থনৈতিকভাবে বিপন্ন করে দিয়েছে। এটা ঘরে ফসল তোলার সময়। অথচ প্রবল বৃষ্টিপাতে ফসল ভাসিয়ে নিয়ে চলে গেছে। ধান,সবজি সবই জলের তোরে ভেসে গেছে। অসহায় কৃষকদের মাথায় হাত।

প্রদেশ সভাপতি বলেন, গত নভেম্বর মাসেও একই ঘটনা ঘটেছিল। বিগত নভেম্বর মাসে মিথিলি ঝরের প্রভাবেও রাজ্যে অকাল বৃষ্টিপাতে কৃষকদের ধান, শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এক মাস যেতে না যেতেই আবারও একি পরিস্থিতি।রাজ্যের মানুষ অবাক দৃষ্টিতে দেখেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতি দূরীকরণে রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। কৃষকরা নিজেরাই তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ধারদেনা করে ধান এবং শীতকালীন সবজি চাষ শুরু করে সেই ক্ষতি পুষিয়ে নেবার আশায়। কিন্তু মিগযাউমের প্রভাব আবারও রাজ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে এখন রাজ্যের কৃষকদের দুর্দশার অন্ত থাকবে না। তাই প্রদেশ সভাপতি তার বিবৃতিতে অবিলম্বে চাষী ও কৃষকদের দুর্দশা দূর করতে এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top