News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একাধিক দাবি আদায়ের লক্ষে আমরা বাঙালির পক্ষ থেকে চার ঘণ্টার গণঅবস্থান
Image

একাধিক দাবি আদায়ের লক্ষে আমরা বাঙালির পক্ষ থেকে চার ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর , ৭ ডিসেম্বর :একাধিক দাবি আদায়ের লক্ষে ধর্মনগরের নেতাজী মূর্তির পাদদেশে আমরা বাঙালির চার ঘন্টার গণ অবস্থান সংঘটিত হয়েছে। আজ সকাল ১১: ০০ টা চার ঘণ্টার গণ অবস্থান সংগঠিত হয়েছে। এই গণঅবস্থানে আমরা বাঙালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল, রাজ্য কমিটির সদস্য বিদ্যুৎ দেবনাথ সহ অন্যান্য মহকুমার সদস্যরা।

রাজ্য কমিটির সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ২০২৫ থেকে যে নতুন শিক্ষা নীতি চালু হচ্ছে তাতে ইংরেজি এবং হিন্দি ভাষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যেকোনো একটি ধ্রুপদী ভাষাকে নেওয়ার অগ্রাধিকার প্রদান করা হয়েছে। ছয়টি ধ্রুপদী ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান নেই। বাংলা ভাষা, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষা। ভারতবর্ষে তথা পৃথিবীর প্রাচীন ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষা থাকলেও এই ধ্রুপদী ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষাকে স্থান দেওয়া হয়নি। যে ভাষা দেশে এবং সারা পৃথিবীতে সমাদৃত সেই ভাষাকে উপেক্ষা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ভারতের জাতীয় সংগীত এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জাতীয় সংগীত যে ভাষার উপর কবিগুরু রবীন্দ্রনাথ রচনা করেছিলেন সেই ভাষাকে উপেক্ষা বাঙ্গালীরা কোনোমতেই মেনে নেবে না।

এদিন তিনি আরও বলেন, বাংলা ভাষায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এখন ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষাকে উপেক্ষা করার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তার বিরোধিতায় রাজ্য জুড়ে অমরা বাঙালি গণঅবস্থানে সামিল হয়েছে। প্রয়োজনে ওপার বাংলায় যেমন করে ভাষা আন্দোলন হয়েছিল, তাছাড়া আসামের বরাক উপত্যকায় ভাষা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার রক্ষার্থে পুনরায় এমন করে আন্দোলন গড়ে তোলা হবে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top