News Flash

  • Home
  • দিনের খবর
  • চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন, উত্তেজনা চন্দননগরে
Image

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন, উত্তেজনা চন্দননগরে

হুগলি, ৫ ডিসেম্বর (হি.স.): এক যুবককে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির চন্দননগরে। মারধরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, চোর সন্দেহে মৃত্যুর আগে যুবকটিকে মারধর করা হয়েছিল।

জানা গিয়েছে, মৃতের নাম শেখ নজরুল হোসেন। চন্দননগরের চালকে পাড়া এলাকার বাসিন্দা তিনি। মঙ্গলবার সকালে ভাঙাচোরা জিনিস বিক্রি করতে বেরিয়েছিলেন। সেই সময় আচমকাই এক যুবক চোর সন্দেহে শেখ নজরুল হোসেনকে আক্রমণ করে। এর পর এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যান। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন নজরুল।

আত্মীয় পরিজনরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চন্দননগরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। ধৃতের নাম শানু চট্টোপাধ্যায়। চন্দননগরের নিচুপট্টি এলাকার বাসিন্দা সে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কি না সে বিষয়েও খতিয়ে দেখছে চন্দননগর থানার পুলিশ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top