News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৩ রাজ্যে বিজেপির জয়ে সন্দেহ প্রকাশ সঞ্জয় রাউতের, ব্যালট পেপারে ভোট করানোর উঠল দাবি
Image

৩ রাজ্যে বিজেপির জয়ে সন্দেহ প্রকাশ সঞ্জয় রাউতের, ব্যালট পেপারে ভোট করানোর উঠল দাবি

মুম্বই, ৪ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় এই ৩ রাজ্যে বিজেপির জয়ে সন্দেহ প্রকাশ করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি দাবি জানালেন ব্যালট পেপারে ভোট করানোর। ৩ রাজ্যের ভোটের বিজেপির জয় প্রসঙ্গে সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “৪টি রাজ্যে জনাদেশ বেরিয়েছে। তেলেঙ্গানায় ভিন্ন জনাদেশ এসেছে এবং অন্য তিনটি রাজ্যে আলাদা। বিপুল জয় পেয়েছে বিজেপি। জনাদেশকে স্বাগত জানানো উচিত। কিন্তু আমরা সবসময় বলি – মানুষের মনে সন্দেহ আছে, এটা কীভাবে সম্ভব, বিশেষ করে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। সুতরাং, আমরা বলতে চাই, সন্দেহ থাকলে তা দূর করুন। ব্যালট পেপারে একটি নির্বাচন করুন। শুধু একটি নির্বাচন – এবং সন্দেহ দূর করুন।”

এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি সঞ্জয় রাউত আরও বলেন, “গতকাল যে ফলাফল এসেছে, আমরা তা স্বীকার করি। বিজেপি বড় জয় পেয়েছে, তাই আমরা তাঁদের অভিনন্দন জানাই…রাহুল গান্ধী এবং তাঁর দল তেলেঙ্গানায় জিতেছে এবং আমি তাঁদেরও অভিনন্দন জানাই…গতকালের ফলাফল সত্ত্বেও, আইএনডিআই অ্যালায়েন্স শক্তভাবে দাঁড়িয়ে আছে…দিল্লিতে ৬ ডিসেম্বর আইএনডিআই অ্যালায়েন্সের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে।”

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top