News Flash

  • Home
  • খেলা
  • প্রীতি ফুটবল ম্যাচে ধর্মনগরকে হারালো বাঘাযতীন মর্নিং ক্লাব
Image

প্রীতি ফুটবল ম্যাচে ধর্মনগরকে হারালো বাঘাযতীন মর্নিং ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। বয়স একটা নিছক সংখ্যা মাত্র। খেলোয়ার জীবনে সিন্থেটিক এষ্ট্রোটার্ফে খেলার সুযোগ হয়নি। প্রাক্তন ফুটবলার হিসেবে প্রীতি ফুটবল ম্যাচে নেমে সত্যিই ধর্মনগর এবং আগরতলার বর্ষিয়ান প্রাক্তন ফুটবলাররা এটাই প্রমাণ করেছেন যে তাদের পায়ের ফুটবল জাদু এখনো ফুরিয়ে যায়নি। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে সিন্থেটিক অ্যাস্ট্রোটার্ফ গ্রাউন্ডে রবিবার সকালে এক প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বাঘাযতীন মর্নিং ক্লাব সুদূর উত্তর ত্রিপুরা জেলা থেকে আগত ধর্মনগর মর্নিং ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধের খেলায় বিজয়ী দল চার-শুন্য গোলে এগিয়েছিল। খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে দু দলের খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়। এই ম্যাচ আয়োজনের পেছনে মানুষ পত্রিকার সম্পাদক প্রিয়ব্রত তলাপাত্র-এর ভূমিকা অনস্বীকার্য। সকালের এই প্রীতি ফুটবল ম্যাচে মাঠে প্রচুর দর্শকাগমন হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে সভাপতি সুশান্ত রায় এবং সম্পাদক শ্যামসুন্দর বসাক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top