News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মদের কাউন্টারের নির্মান কাজ বন্ধের দাবিতে জাতীয়সড়ক অবরোধ এলাকাবাসীর
Image

মদের কাউন্টারের নির্মান কাজ বন্ধের দাবিতে জাতীয়সড়ক অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ২৭ নভেম্বর : মদের কাউন্টারের নির্মাণ কাজ বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল এলাকাবাসীরা।
ঘটনার বিবরনে জানাযায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এগ্রিকালচার অফিস সংলগ্ন এলাকায় একটি মদের কাউন্টার নির্মান করা হবে। এইকথা জানার পর বিগতদিনেও এলাকাবাসীদের মধ্যে  বিক্ষোভ দেখা যায়। যেই জায়গায় মদের কাউন্টার দেওয়া হবে বলা হয়েছে সেই জায়গা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে বাইখোড়ার বিন্তক শিক্ষানিকেতন অবস্থিত। এছাড়া একটি ঠাকুরের মন্দিরও রয়েছে।

এলাকাবাসীরা ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তাভাবনা করে এলাকায় মদের কাউন্টার না খোলার  দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

কিন্তু এলাকাবাসীর অভিযোগ, জোলাইবাড়ী বিজেপির নেতৃত্ব বিকাশ বৈদ্য, তাপস দত্ত ও মনিন্দ্র বিশ্বাস মিলে কিছু অর্থের বিনিমনে কাউন্টারের মালিকের কাছে বিক্রি হয়ে গেছে।  তাই উনারা বলেছেন এইজায়গায় মদের কাউন্টার দেওয়া হবে।
 অবশেষে বাধ্য হয়ে এলাকাবাসী বাইখোড়া বাজারে আগরতলা সাব্রুম  পথ অবরোধে বসে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ ও শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডিসিএম।
 সকলের উপস্থিতিতে অবরোধকারীদের আশ্বাস প্রদান করে পথ অবরোধ মুক্ত করা হয়। অবরোধের জেরে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পরে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top