News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাংসদদের নিয়ে মোদীর সঙ্গে দেখা করতে চান মমতা, সময় না দিলে ‘পথে নেমে আন্দোলন’
Image

সাংসদদের নিয়ে মোদীর সঙ্গে দেখা করতে চান মমতা, সময় না দিলে ‘পথে নেমে আন্দোলন’

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় বরাদ্দের বিষয়ে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে বলে বারবার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান তিনি৷ প্রধানমন্ত্রী সময় না দিলে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে আবার পথে নেমে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের এক সাংগঠনিক কর্মসূচি থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তৃণমূল নেত্রী৷ তিনি জানান, আগামী ডিসেম্বরের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে তিনি নয়াদিল্লি যাবেন৷ যে সময় নয়াদিল্লিতে সংসদের অধিবেশন হবে, সেই সময়ই তিনি যাবেন৷ সেখানে গিয়ে দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে৷ সেই সাক্ষাতের বিষয়ে তিনি সময় চাইবেন৷

এত দিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিক সাক্ষাৎ হয়েছে৷ তবে প্রতিবারই তাঁরা একান্ত বৈঠক করেছেন৷ কিন্তু এদিন মমতা স্পষ্ট করে দিয়েছেন যে এবার তিনি একা বৈঠক করতে চান না৷ বরং তিনি সঙ্গে নিয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে৷

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চলতি বছরের শুরু থেকেই একাধিকবার সরব হতে দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধরনা দিয়েছেন রেড রোডে আম্বেদকরের মূর্তির নিচে৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিল্লিতে গিয়ে সাংসদদের নিয়ে দেখা করার চেষ্টা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে৷ দেখা না হওয়ায় কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে ফের দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন৷

সেই মতো গত ২ অক্টোবর দিল্লিতে গিয়ে ধরনা কর্মসূচি করে তৃণমূল৷ কেন্দ্রীয় মন্ত্রীর দেখা না পেয়ে দফতরেও ধরনা দেওয়া হয় তৃণমূলের তরফে৷ তারপর ফিরে রাজভবনের সামনে ধরনা দেয় তৃণমূল৷ পরে রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে৷ এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন অভিষেক৷

এবার এই বিষয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তিনি তৃণমূলের বিধায়কদেরও নির্দেশ দিয়েছেন আসন্ন শীতকালীন অধিবেশনের সময় বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে৷ এ দিনের সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে একাধিক মন্তব্যও করেন তিনি৷

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top