News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওঁদের দু’জনকে কিছুতেই সাহায্য নয়, আরএসএসকে অনুরোধ মমতা
Image

ওঁদের দু’জনকে কিছুতেই সাহায্য নয়, আরএসএসকে অনুরোধ মমতা

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন থেকে বক্তব্য রাখার সময় আরএসএস নিয়ে মুখ খুলে বিশেষ অনুরোধ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি আরএসএস ইস্যুতে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমার চোখ-কান একটু বেশি চলে। ছট পুজোর দিন অনুষ্ঠানে যোগ দিতে আমি ঘাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আরএসএস ক্যাম্প করে বসে রয়েছে।’

মমতা বলেন, ‘আপনি ধর্ম করুন, আমার কোনও আপত্তি নেই। একটা অনুরোধ, যে দু’জন লোক ভারতের সব থেকে বেশি ক্ষতি করেছে, দয়া করে তাঁদের সমর্থন করবেন না। আপনারা অনেক সময় অনেককে সমর্থন করেছেন। আপনাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। কিন্তু এই দুটো লোককে আর সমর্থন করবেন না।’

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ‘সুসম্পর্ক’-র অভিযোগ তুলে বারবার খোঁচা দিতে শোনা যায় সিপিএম-কংগ্রেসের মতো বিরোধী দলগুলিকে। এক্ষেত্রে ‘দুটো লোক’ বলে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাই মমতা বলতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top