News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  আলোর উৎসবে গোটা রাজ্যে পালিত, মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গঙ্গা আরতীতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী
Image

 আলোর উৎসবে গোটা রাজ্যে পালিত, মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গঙ্গা আরতীতে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ নভেম্বর : দীপাবলির সকাল থেকেই উদয়পুরের  মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। একান্ন পীঠের এক পিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলির দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় কল্যাণ সাগরের তীরে গঙ্গা আরতিতে অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায়, মাতাবাড়ি দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।

পরে দেওয়ালি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কল্যাণ সাগরের কোণে অবস্থিত ধন্য মানিক্য মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মাতাবাড়ি দেওয়ালি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা।

শুধু ত্রিপুরেশ্বরী মন্দিরে নয় রাজধানীর আগরতলা শহরের ইন্দ্রনগর কালীবাড়ি সহ রাজ্যের সর্বত্রই দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ পূজা অর্চনা ও মেলার আয়োজন করা হয়। দীপাবলির উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র ধর্মপ্রাণ মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। প্রতিটি বাড়ি ঘরে মোমবাতি জ্বালানো সহ বাজিয়ে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাস করেন প্রত্যেকেই। তবে পরিবেশ বিজ্ঞানীদের আহবানে সাড়া দিয়ে এ বছর অন্যান্য বছরের তুলনায় অনেক কম পরিমাণে শব্দবাজি ফাটানো হয়। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এটি খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top