News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুজোয় থিমের দিক থেকে কলকাতাকে দশ গোল দিয়েছে জেলা, মন্তব্য মমতার
Image

পুজোয় থিমের দিক থেকে কলকাতাকে দশ গোল দিয়েছে জেলা, মন্তব্য মমতার

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : দুর্গাপুজোয় বাংলায় লোকারণ্য় ব্রাজিলের রিও কার্নিভ্যালকে ছাপিয়ে গিয়েছে। আর সেই ভিড় সামলাতে রাজ্যর পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সোমবার ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে দাবি করলেন, এবার থিমের দিক থেকে কলকাতাকে দশ গোল দিয়েছে জেলা।

মুখ্যমন্ত্রীর কথায়, “আমি ভারচুয়ালি প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছি। সব পুজো দেখেছি। জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম, এটা হয়নি, ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা।”

এর পর মজার ছলে মুখ্যমন্ত্রীর সংযোজন. অরূপ-দেবা-ববিকে জিজ্ঞেস করছিলাম, এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে।” সবমিলিয়ে এদিন বাংলার দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সুন্দরভাবে সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও দলে দলে মানুষ এসেছে বাংলায়। চেটেপুটে নিয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসবের স্বাদ। লোকারণ্য হলেও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুজোর সময়। আর আইনশৃঙ্খলা রক্ষার পুরো কৃতিত্ব পুলিশের। তাঁদের ভূমিকার প্রশংসা করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “পরিবারকে সময় দেয়নি তারা। সুদক্ষভাবে ভিড় সামলেছেন। এবারের ভিড় বিশ্বের সবচেয়ে বড় উৎসব ব্রাজিলের রিও কার্নিভ্যালকে ছাপিয়ে গিয়েছে।”

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top