News Flash

  • Home
  • প্রধান খবর
  • অসুস্থ নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Image

অসুস্থ নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাকে হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২ নভেম্বর (হি.স.) : অসুস্থ নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেলে হাসপাতালে পৌঁছে দেখা করেন মুখ্যমন্ত্রী। নির্মলা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন ধরে ভর্তি রয়েছেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে খবর। সূত্রের খবর হাসপাতাল থেকে বেরিয়ে রাজভবন যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা।

জানা গিয়েছে, কয়েকদিন আগে নির্মলাদেবী অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই খবর পেয়ে বৃহস্পিতবার হাসপাতালে তাঁকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, নোবেলজয়ী বঙ্গসন্তান ছাড়াও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের যে বিশেষ কমিটি তৈরি হয়েছিল, তাতে অন্যতম সদস্য হিসেবে রাখা হয়েছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া রাজ্যের আর্থিক বিষয়ক একাধিক পরামর্শের জন্য বিদেশবাসী নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। তাঁর পরিবারের প্রতি দায়িত্বের কথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এই পরিস্থিতিতে নোবেলজয়ীর মায়ের অসুস্থতার খবরে মুখ্যমন্ত্রী ছুটে গেলেন হাসপাতালে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top