News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটোর ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু, ঘাতক গাড়ি আটক
Image

অটোর ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু, ঘাতক গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৯ অক্টোবর : চিকিৎসাধীন অবস্থায় অটোর ধাক্কায় আহত ব্যাক্তির মৃত্যু হয়েছে রবিবার। চিকিৎসাধীন অবস্থায় রবিবার আগরতলায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

ঘটনার বিবরণে প্রকাশ,  গত বৃহস্পতিবার জনৈক বিশ্বজিৎ দেববর্মা(৩০) সেদিন  বাচাইবাড়ী বাজারে দাঁড়িয়েছিলেন। তখনই আশারামবাড়ীগামী একটি যাত্রীবাহী অটোরিক্সা তাকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় গুরুতর আহত হয় বিশ্বজিৎ দেববর্মা।তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে  আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

রবিবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে জিবি হাসপাতালেই। বিশ্বজিত দেববর্মা আইপিএফটি দলের মোটর শ্রমিক ইউনিয়নের সক্রিয় কর্মী বলে জানা গেছে। পুলিশ ঘাতক অটোরিক্সাটিকে আটক করেছে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top