News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মহালয়ার ভোরে গুয়াহাটিতে সনাতনিদের ঢল, ব্রহ্মপুত্রের বিভিন্ন ঘাটে পিতৃতর্পণ
Image

মহালয়ার ভোরে গুয়াহাটিতে সনাতনিদের ঢল, ব্রহ্মপুত্রের বিভিন্ন ঘাটে পিতৃতর্পণ

গুয়াহাটি, ১৪ অক্টোবর (হি.স.) : পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। পরম্পরা মেনেই ফি বছরের মতো শনিবারও দেবীপক্ষকে স্বাগত জানাতে রাজপথে ঢল নামে জনতার। মহানগরের বহু অঞ্চলের অসংখ্য মানুষ ব্রহ্মপুত্রের পারে পিতৃতর্পণ করেছেন মহালয়ার ভোরে। ভোরের এই দৃশ্য ছিল চোখে পড়ার মতো। মহানগরের পাণ্ডুঘাটে সূর্য উঠার আগে থেকেই ভিড় জমতে শুরু করে।

মহালয়া তথা দেবীপক্ষের সূচনাতেই শারদোৎসবের শুরু হয়ে যায়। শারদীয় উৎসব শুরুর মুহূর্তে সনাতনিরা স্মরণ করেন তাঁদের পরলোকপ্রাপ্ত পিতৃপুরুষদের। তাঁদের বিশ্বাস, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আশ্বিন কৃষ্ণ-পঞ্চদশী অর্থাৎ মহালয়া পর্যন্ত পূর্বপুরুষের আত্মা ফিরে আসে পরিজনদের কাছে। তাঁরা অপেক্ষা করেন উত্তরপুরুষের হাতে তিলজল গ্রহণ করার। এই বিশ্বাস চলে আসছে ভারতীয় সংস্কৃতির পরম্পরায়।

পাণ্ডুঘাটে তর্পণের আয়োজন করা হয়। বহু গৃহস্থকে পিতৃতর্পণ করিয়েছেন সংশ্লিষ্ট পুরোহিতরা। অনুরূপ তর্পণ পর্ব অনুষ্ঠিত হয়েছে শুক্রেশ্বর, কাসমারি ঘাটেও। পাণ্ডুঘাট সহ সমস্ত ঘাটে এদিন পিতৃতর্পণের দৃশ্য দেখতে এবং উপভোগ করতে ভোর থেকে অজস্র মানুষ বেড়াতেও আসেন।

মহালয়ার দিন দেবীপক্ষের সূচনার এই তিথিতে করা হয় তর্পণ। এছাড়াও তর্পণে বিশ্বশান্তির মন্ত্রও উচ্চারিত হয়। তাই মহালায় মানেই পুজোর শুরু। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ শুনে শুরু হয় মানুষের পথ চলা। হাজার হাজার মানুষ পথে নেমে চলে যান ব্রহ্মপুত্রের পাড়ে। পুজো তো দোরগোরায়, হাতে মাত্র কয়েকটা দিন। সবার মনেই খুশির জোয়ার।

মা এসেছেন। অশুভ শক্তি বিনাশ করে শান্তির সূচনা করবেন। এবারও তার ব্যতিক্রম নয়। অপেক্ষা মাত্র আর কয়দিনের। মহালয়ার দিনই মৃৎশিল্পীরা মা দুর্গা প্রতিমায় চক্ষুদান করেন। তাই মহানগরের মূর্তিপাড়াগুলিতে মৃৎশিল্পীরা ভীষণ ব্যস্ত।

Releated Posts

অসমে ডিজিটাল ডিজাইন ও ৩ডি প্রিন্টিং সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন, এমএসএমই-তে উদ্ভাবনে জোর

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): রাজ্যের উৎপাদন শিল্পে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের (এমএসএমই) প্রতিযোগিতামূলক সক্ষমতা…

ByByNews Desk Jul 21, 2026

মণিপুরে বড় সাফল্য, অস্ত্র-গোলাবারুদসহ আত্মসমর্পণ করল নিষিদ্ধ কেসিপি-র ৪৬ জঙ্গি

ইম্ফল, ২১ জুলাই (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিপলস ওয়ার গ্রুপ)-এর…

ByByNews Desk Jul 21, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026

অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, ১১ জেলায় ৩.১০ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মঙ্গলবারও উদ্বেগজনক রয়ে গেছে। রাজ্যের ১১টি জেলা বন্যাকবলিত হয়েছে এবং ৩…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top