News Flash

  • Home
  • দেশ
  • শিলঙের পুলিশবাজারে বহুতল ভবনে বিধ্বংসী আগুন
Image

শিলঙের পুলিশবাজারে বহুতল ভবনে বিধ্বংসী আগুন

শিলং, ১৪ অক্টোবর (হি.স.) : রাজধানী শিলঙের পুলিশবাজারে অবস্থিত থানা রোডে বিধ্বংসী আগুনে জ্বলছে বহুতল ভবন। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১৫টি ইঞ্জিন নিয়ে জোরদার কসরত করছেন অগ্নিনির্বাপক এবং এসডিআরএফ-এর জওয়ানরা।

আজ শনিবার বেলা প্রায় পৌনে দুটা নাগাদ জনবহুল এলাকা পুলিশবাজারে সদর থানা রোডে কংগ্রেস ভবন এবং জগন্নাথ মন্দির সংলগ্ন ব্যবসায়ী জনৈক অমিত সিংঘানিয়ার বহুতল বাসভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে এক এক করে প্রায় ১৫টি ইঞ্জিন নিয়ে অকুস্থলে ছুটে আসেন অগ্নিনির্বাপক এবং এসডিআরএফ-এর জওয়ানরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। গোটা এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে রেখেছে।

অমিত সিংঘানিয়ার বসতবাড়ি এবং তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করতে জওয়ানরা বেজায় কসরত করছেন। তাঁরা সিংঘানিয়ার ফার্নিচার সহ অন্য সামগ্রীর দোকান, বসতবাড়ি, কংগ্রেস ভবন এবং জগন্নাথ মন্দিরকে যাতে আগুন গ্রাস করতে না পারে, সে জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
তবে এ খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পুলিশ ও অগ্নিনির্বাপক আধিকারিকদের কাছে স্পষ্ট নয়।

Releated Posts

সংখ্যালঘুদের নিশানা করতেই এফসিআরএ সংশোধনী: অভিযোগ অখিলেশের, বিল প্রত্যাহারের দাবি বিরোধীদের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন বা এফসিআরএ-র সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন…

ByByNews Desk Aug 12, 2026

আইএসআই-যোগের সন্দেহে পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার বঙ্গ এসটিএফের

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক পাকিস্তানি নাগরিক-সহ…

ByByNews Desk Aug 12, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ, স্বাধীনতা দিবস পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও সম্ভাব্য নিম্নচাপের জোড়া প্রভাবে স্বাধীনতা দিবস পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী…

ByByNews Desk Aug 12, 2026

দিল্লি বিমানবন্দরে যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে উদ্ধার বাঁদরের খুলি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে প্রাক্-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top