News Flash

Image

গুয়াহাটিতে ৩০ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত, গ্রেফতার পাঁচ

গুয়াহাটি, ১৪ অক্টোবর (হি.স.) : গুয়াহাটিতে ৩০ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর আধিকারিক-কর্মীরা। জাল নোট কারবারে জড়িত অভিযোগে নিজাম আলি (৫০), হাফিজুর রহমান (৩৬), আবদুল রাজ্জাক (৪৬), মুনীন্দ্র হাজরিকা (৪৪) এবং আতিকুর রহমান (৩৮) নামের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

জাল ভারতীয় মুদ্রার নোট (এফআইসিএন) ছাপা এবং পাচার সম্পর্কিত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুয়াহাটি মহানগরের হাতিগাঁও থানার অন্তর্গত দক্ষিণগাঁওয়ের সাউকুচি রোডে একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়েছিল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এক দল। অভিযানে জাল ৫০০ টাকার ২৬টি বান্ডিল, ছয়টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ৫০০ টাকা নোটের আকারে কাগজের কয়েকটি বান্ডিল, কালো কাগজের বান্ডিল, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত তরল রাসায়নিকের বোতল, একটি বাদামি টেপ, একটি সাদা প্লাস্টিকের ব্যাগ, নগদ সচল ৭,৭০০ টাকা এবং একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে এসটিএফ।

জাল নোট সহ বাজেয়াপ্তকৃত সামগ্রী সমেত ধৃত পাঁচজনকে হাতিগাঁও থানা কর্তপক্ষের হাতে তুলে দিয়েছেন এসটিএফ-এর অফিসাররা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top