News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
Image

স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১২ অক্টোবর: বৃহস্পতিবার কৈলাসহর দায়রা আদালত এক ব্যক্তিকে তার স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। জানা গেছে ২০২২ সালের ১৯ জুন রাত দশটায় চিনি বাগান ভূইয়াপাড়া এলাকায় রাখেল মুন্ডা নামে এক ব্যক্তি প্রচন্ড মদ্যপান করে তার বাড়িতে যায়। তখন তার স্ত্রীর সঙ্গে সে ঝগড়া করে। হঠাৎ করে একটি কাঠের টুকরো দিয়ে রাখেল মুন্ডা তার স্ত্রী মনি মুন্ডাকে মাথায় সজুড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মনি মুন্ডা ঘটনাস্থলেই মারা যায়। রাখেল মুন্ডা তার স্ত্রীকে হত্যা করে পাশেই মেয়ের বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায়।এদিকে সে নিজেই পাড়ার অন্যান্যদের কেউ এই কথা বলে। সেই দিন রাতে প্রচন্ড বৃষ্টি থাকায় সকালবেলা পুলিশ গিয়ে তাদের নিজ ঘর থেকে মনি মুন্ডার মৃত উদ্ধার করে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবেশী  রাধেশ্যাম ভর মামলা করেছিলেন থানায়। পুলিশ রাখেল মুন্ডাকে গ্রেপ্তার করে কৈলাসহর পিএস কেইস নম্বর ৩৮/ ২০২২, ৩০২ ধারায় মামলা নথিভূক্ত করে। পরবর্তী সময় ২০২২ সালের ৩১ আগস্ট চার্জশিট জমা করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন এসআই মৃণাল পাল। এই মামলায় মোট ১৬ জন সাক্ষী দেয়। বৃহস্পতিবার দায়রা জজ পি কুমার আসামি রাখেল মুন্ডাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরো তিন মাসের জেল ঘোষণা করেছেন। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি সুনির্মল দেব।

Releated Posts

মনুতে যৌথ অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

আগরতলা, ১২ জুলাই: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই জেলার মনু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় যৌথ অভিযানে বিপুল…

ByByReshmi Debnath Jul 12, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে নতুন উদ্যোগ, আলোচনার প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১২ জুলাই (আইএএনএস) : দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত বিরোধের সমাধানে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার।…

ByBySandeep Biswas Jul 12, 2026

জনগণনায় ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি এসএফআই-এর

আগরতলা, ১২ জুলাই: রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের মধ্যে জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষককে নিয়োগের সরকারি সিদ্ধান্তের…

ByByReshmi Debnath Jul 12, 2026

মৎস্যজীবীদের সমস্যা নিয়ে সোনামুড়ায় সাংগঠনিক কনভেনশন, আন্দোলন জোরদারের আহ্বান

কাঠালিয়া প্রতিনিধি | সোনামুড়া | ১২ জুলাই ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে রবিবার মহকুমার বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top