News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব চড়কবাই এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ
Image

পূর্ব চড়কবাই এলাকা থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

আগরতলা, ১১ অক্টোবর: আজ ভোরে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদের ফলে ওই ব্যক্তি আত্নহত্যার পথ বেছে নিয়েছেন। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার বিরবনে জানা যায়,  বুধবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার পূর্বচড়কবাই অনন্তবিশ্বাস পাড়ায় প্রেমতোষ বিশ্বাস তাঁর বাসভবনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।  সকালবেলায় ঘরের বারান্দায় লোকজনেরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়েছিলেন।  পরবর্তী সময় খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ  মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। 

এ বিষয়ে পুলিশ জানিয়েছেন, ভোর আনুমানিক ৪ ঘটিকায় প্রেমতোষ বিশ্বাস আত্মহত্যা করেন। মানসিক অবসাদের ফলে এই অত্মহত্যা বলে প্রাথমিক ধারনা করছেন। ময়নাতদন্তের পর উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। প্রেমতোষ বিশ্বাসের অস্বাভিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top