News Flash

  • Home
  • দিনের খবর
  • গীতা মেহতার প্রয়াণে শোক প্রকাশ মোদী থেকে মমতার
Image

গীতা মেহতার প্রয়াণে শোক প্রকাশ মোদী থেকে মমতার

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : গীতা মেহতার প্রয়াণে শোকের ছায়া দেশের সব মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— অনেকেই তাঁর পরিবারকে শোকবার্তা পাঠিয়েছেন।

গীতা মেহতার প্রয়াণের দুঃসংবাদ পেয়ে নরেন্দ্র মোদী একটি শোক বার্তা পোস্ট করেন সামাজিক মাধ্যমে। প্রধানমন্ত্রী লেখেন,’আমি শোকাহত’। নিজের শোকবার্তায় মোদী লেখেন,’ তিনি একজন বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন, তাঁর বুদ্ধিমত্তা এবং লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহের জন্য পরিচিত। তিনি প্রকৃতি এবং জল সংরক্ষণ সম্পর্কে উৎসাহী ছিলেন। আমি এই শোকের মুহুর্তে নবীনজির এবং সমগ্র পরিবারের সাথে। ওম শান্তি।’

মমতা বন্দ্যোপাধ্যায় এক হ্যাণ্ডেলে লিখেছেন “লেখিকা গীতা মেহতার মৃত্যু সংবাদে শোকাহত। একজন বিশাল ব্যক্তিত্বের কন্যা, বিজু পট্টনায়েক এবং ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন ছিলেন তিনি। তিনি একজন বিশিষ্ট লেখক, চলচ্চিত্র নির্মাতা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যু আমাদের হতাশ করে। আমি নবীন পট্টনায়েক এবং তাঁর সমগ্র পরিবার, বন্ধুবান্ধব এবং পাঠকদের প্রতি আমার সমবেদনা জানাই। তাঁর আত্মা শান্তিতে থাকুক।“

প্রসঙ্গত, গীতার লেখা একাধিক গ্রন্থ ব্যাপকভাবে সমাদৃত। ‘কর্ম কোলা’, ‘স্নেক’, ‘ল্যাডার’, ‘এ রিভার’, ‘ সূত্র’, ‘দ্য ইটারনাল গণেশা’ এমন বহু ধরনের বই তিনি লিখেছেন। যা পাঠক সমাজতে সমাদৃত হয়েছে।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top