News Flash

  • Home
  • প্রধান খবর
  • আমাদের সংস্কৃতিতে শিক্ষা হল জীবনের সার্থক অর্থ খোঁজার মাধ্যম : জে পি নাড্ডা
Image

আমাদের সংস্কৃতিতে শিক্ষা হল জীবনের সার্থক অর্থ খোঁজার মাধ্যম : জে পি নাড্ডা

হরিদ্বার, ২৭ আগস্ট (হি.স.): “আমাদের সংস্কৃতিতে শিক্ষা হল জীবনের সার্থক অর্থ খোঁজার মাধ্যম।” এই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “শিক্ষাক্ষেত্রে আমরা যদি পাশ্চাত্য সংস্কৃতির কথা বলি, তাহলে সেখানে শিক্ষা জীবনকে সমর্পণের মাধ্যম। অন্যদিকে, আমরা যদি নিজেদের সংস্কৃতির কথা বলি, তাহলে আমরা বুঝতে পারি যে এটি ‘সংস্কৃতি শালা’ থেকে শুরু হয়েছে। এখানে শিক্ষা হল জীবনের সার্থক অর্থ খোঁজার মাধ্যম।” রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে ‘বসুধৈব কুটুম্বকম’ বক্তৃতা সিরিজে ভাষণ দেন নাড্ডা।

চন্দ্রযান-৩ মিশনের সাফল্য প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা বলেছেন, “দেশ এখন গর্বিত বোধ করে, আমাদের বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান অবতরণ করিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী চাঁদের সেই জায়গার নাম দিয়েছেন যেখানে চন্দ্রযান অবতরণ করেছে এবং সেই স্পর্শের নাম দিয়েছেন ‘শিবশক্তি’।” নাড্ডার কথায়, “দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় ব্যক্তির সর্বাত্মক উন্নয়নে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে দেশে অবদান রাখবে। এর মাধ্যমে এগিয়ে গিয়ে দেশে পরিবর্তন আসবে।” নাড্ডা বলেছেন, “পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সর্বত্রই বড়রা ছোটদের দমন করার চেষ্টা করেছে। এক দেশ অন্য দেশে সাম্রাজ্যবাদ ছড়ানোর চেষ্টা করেছিল। ভারত কখনও কাউকে আক্রমণ করেনি, আমরা সবার সুখ কামনা করে চলেছি। এটি হল বাসুধৈব কুটুম্বকম ভারত।”

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top