News Flash

Image

করিমগঞ্জের পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

করিমগঞ্জ (অসম) ২৪ আগষ্ট (হি.স.) : চলতি বছরের ১লা জানুয়ারি তারিখের যোগ্যতার ভিত্তিতে করিমগঞ্জ জেলার ১ থেকে ২০ নম্বর জেলা পরিষদ চক্রের আওতাধীন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত করা খসড়া ভোটার তালিকা শুক্রবার প্রকাশ করা হয়েছে। এতে করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে ওই তারিখের ভিত্তিতে প্রস্তুত করা এই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যদি কারো কোন দাবি ও আপত্তি থাকে তবে তা ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন নিবন্ধন আধিকারিক অথবা সহকারী নির্বাচন নিবন্ধন আধিকারিক তথা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে দাখিল করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করার জন্য https://sec.assam.gov.in পোর্টাল এ ক্লিক করে নিজের নাম দেখা যাবে। এতে পিডিএফ আকারে ভোটার তালিকা ডাউনলোড করার জন্য প্রথমে জেলা বা মহকুমা সদর নাম বাছাই করতে হবে তারপর জেলা পরিষদ সমষ্টির নাম তারপর গ্রাম পঞ্চায়েতের নাম তারপর ওয়ার্ডের নাম বাছাই করে ”ডাউনলোড” বোতাম ক্লিক করে পিডিএফ ডাউনলোড করা যাবে। পাশাপাশি এপিক নম্বর দিয়ে নাম অনুসন্ধান করার পদ্ধতি, প্রথমে জিলা বা মহকুমা সদর বাছাই করতে হবে তারপর এপিক নম্বর অন্তর্ভুক্ত করে ”সন্ধান” বোতাম ক্লিক করে নিজের নাম দেখা যাবে। এতে দাবি ও আপত্তি দাখিল করার পদ্ধতি সম্পর্কে জানার জন্য সহকারী নির্বাচন পঞ্জীয়ন আধিকারিক বা নির্বাচন পঞ্জিয়ানের জেলা কার্যালয়ের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top