News Flash

  • Home
  • দেশ
  • “এই নিপীড়ন বিজেপি কখনও সহ্য করবে না”, মন্তব্য নাড্ডার
Image

“এই নিপীড়ন বিজেপি কখনও সহ্য করবে না”, মন্তব্য নাড্ডার

নয়াদিল্লি, ২০ জুলাই (হি. স.) : পঞ্চায়েত ভোটে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর নির্যাতনের রিপোর্ট নিয়ে মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, এই নিপীড়ন বিজেপি কখনও সহ্য করবে না।

বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় মহিলাদের উপর হিংসা ও নৃশংসতা সম্পর্কে অনুসন্ধানের জন্য গঠিত বিজেপি তথ্যানুসন্ধান দলের রিপোর্ট পেয়েছি। এই রিপোর্টে পশ্চিমবঙ্গের চরম অনাচারের অবস্থা এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি রাজ্য সরকারের সংবেদনশীলতা প্রকাশ পেয়েছে। জনগণের উপর এই নিপীড়ন বিজেপি কখনও সহ্য করবে না।

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার দেগঙ্গা, হাওড়ার আমতা প্রভৃতি নানা স্থানে পঞ্চায়েত ভোটের পরে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ ওঠে। তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।

অতি সম্প্রতি এসব স্থানে যায় বিজেপির পাঁচ মহিলা সদস্যের তথ্যানুসন্ধান দল। রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা ষড়ঙ্গী, সন্ধ্যা রায়, সরোজ পাণ্ডে প্রমুখ উপদ্রুত এলাকা ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তাঁদের কটাক্ষ, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে দেখে মমতাদির শেখা উচিত। কী ভাবে গ্রামীণ গরিব মানুষদের উন্নয়ন করেছেন তিনি। কী ভাবে তাঁদের রুজিরোজগারের উপায় করেছেন। কী ভাবে বাড়িঘর, পানীয় জলের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। আর এখানে গরিব মানুষদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মহিলারাও আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছেন না!’’

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top