News Flash

  • Home
  • দেশ
  • গোটা পুরুলিয়ায় পুনর্ভোটের আরজি হাইকোর্টে
Image

গোটা পুরুলিয়ায় পুনর্ভোটের আরজি হাইকোর্টে

কলকাতা, ১৮ জুলাই (হি স)। এখানে ওখানে ছড়িয়ে থাকা ব্যালট পেপার অথবা ব্যালট বাক্সর খবর অহরহ আসছে কলকাতায়। দাবি উঠছে বিচ্ছিন্ন পুনর্ভোটের। মঙ্গলবার গোটা পুরুলিয়া জেলাতেই পুনর্নির্বাচন চেয়ে আবেদন বিজেপির। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভজ্ঞানমের কাছে আবেদন করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।

তাঁর দাবি, পঞ্চায়েত ভোট স্বচ্ছ হয়নি। ভোটের নামে প্রহসন হয়েছে। এই মর্মে ভোট প্রহসনের তদন্ত সাপেক্ষে পুনর্নির্বাচন চেয়ে বিজেপি সাংসদ আবেদন করেছেন আদালতে। তাঁর দাবি, নিরপেক্ষ কোনও সংস্থাকে দিযে ভোটের অনিয়মের তদন্ত হোক।

মঙ্গলবার একাধিক পঞ্চায়েত মামলা নিয়ে ক্ষোভ করেন প্রধান বিচারপতি টি এস শিভজ্ঞানম। তিনি রাজনৈতিক দলগুলির উদ্দেশে বলেন, গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। মানুষ ভাবছে, আমরা কাজ করছি না। আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে। এরপরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের একাংশের তাঁদের মামলার শোনার জন্য নির্দিষ্ট সময় দেওয়ার আবেদনে বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি।পঞ্চায়েত ভোটের আগেও একাধিক মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল প্রধান বিচারপতিকে।

সোমবারই গুচ্ছ গুচ্ছ পঞ্চায়েত মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি বলেন, আমরা কি কেবল পঞ্চায়েত মামলাই শুনে যাব? অন্য কোনও মামলা শুনব না? শুধু বিরোধী দলনেতাই ২৭-২৮ টি মামলা রয়েছে। তাঁর হুঁশিয়ারি ছিল, সব মামলা আমি উন্মুক্ত (রিলিজ) করে দেব।

এদিনই পঞ্চায়েত ভোটের মূল মামলার সঙ্গে এবার নতুন কিছু আবেদন জানিয়ে যুক্ত হচ্ছে কংগ্রেস। বিরোধী দলনেতার মামলার সঙ্গে ওই আবেদনগুলিকে যুক্ত করছে কংগ্রেস। তাদের বক্তব্য, রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করুক আদালত। কংগ্রেসের দাবি, আরও ৩৫০০ বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিক আদালত। ২০ জুলাই সমস্ত মামলা একত্রে শুনানির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top