News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের দাবীতে হেজামারায় অবরোধ
Image

রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের দাবীতে হেজামারায় অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ অন্নবস্ত্র বাসস্থান পানীয় জল রাস্তাঘাট ইত্যাদি মৌলিক অধিকার গুলি পূরণ করা যেকোনো সরকারের অন্যতম দায়িত্ব৷ এসব সুযোগ সুবিধা পাওয়ার প্রত্যাশা নিয়েই জনগণ জনপ্রতিনিধিদের নির্বাচন করে পাঠান৷
নির্বাচনের আগে ভোট প্রার্থীরা জনগণকে গণদেবতা হিসেবে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করে নানা পরিশ্রুতি দিয়ে থাকে৷ কিন্তু নির্বাচনী বৈতরণী পার হয়ে যাওয়ার পর তারা সেই প্রতিশ্রুতি বে-মালুম ভুলে যায়৷ সমস্যা সমাধান তো দূরের কথা এলাকার সমস্যা সম্পর্কে খোঁজখবর নিতে অনেকেই এলাকায় পর্যন্ত যান না৷ স্বাভাবিক কারণেই যে প্রত্যাশা নিয়ে জনগণ জনপ্রতিনিধিদের নির্বাচিত করেন সেই প্রত্যাশা  অধরাই থেকে যায়৷  এ ধরনের ঘটনা ঘটেছে হাজামারা ব্লকের মোহনবাড়ি এলাকায়৷
 রাস্তা মেরামত, পানীয় জল ও বিদ্যুৎ  এর দাবিতে সোমবার হেজামারার মোহনবাড়িতে সড়ক অবরোধে বসে হেজামারা ব্লকের ডুম্রাকারি ভিলেজের লোকজনরা৷যাতে করে ব্যাহত হয় আগরতলা  খোয়াই ও কমলপুরের মধ্যে যান চলাচল৷সড়কের দু’’ধারে আটকে যায় প্রচুর যানবাহন৷খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিধাই থানার পুলিশ সহ প্রশাসনিক স্তরের বিভিন্ন আধিকারিকরা৷
অবরোধকারীদের বক্তব্য দীর্ঘবছর যাবৎ ডুম্রাকারি ভিলেজের তুইচাকমা পাড়া সহ বেশকিছু স্থানে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা চালুর জন্যে প্রশাসনের নিকট দাবি জানানো হচ্ছিল৷তাছাড়াও জরাজীর্ণ অবস্থায় থাকা হেজামারা থেকে ডুম্রাকারি ভিলেজে যাবার রাস্তাটিকে মেরামত করে দিতে অনেকবার দাবি জানানো হয়েছে দপ্তরে৷কিন্তু কোন  সাড়া পাওয়া যাচ্ছে না৷অবরোধকারীরা তাদের সমস্যা নিরসনে লিখিত প্রতিশ্রুতি পাবার পরেই অবরোধ  প্রত্যাহার করে নেন৷  মোহনপুরের মহকুমা প্রশাসক কার্যালয় থেকে আধিকারিকদের টিম সেখানে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে দুপুর ১২.৩০ মিনিটে সড়ক অবরোধ মুক্ত করেন৷তারপরই স্বাভাবিক হয়  যান চলাচল৷

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top