News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির তিস হাজারি আদালত চত্বরে চলল গুলি, তীব্র নিন্দা জানাল বার কাউন্সিল
Image

দিল্লির তিস হাজারি আদালত চত্বরে চলল গুলি, তীব্র নিন্দা জানাল বার কাউন্সিল

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.) : গুলি চলল দিল্লির তিস হাজারি আদালত চত্বরে। বুধবার দুপুরে তিস হাজারি আদালত চত্বরে গুলির শব্দ শোনা যায়। যদিও, এই ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, আইনজীবীদের মধ্যে কোনও বিষয়ে তর্ক-বিতর্কের সময় গুলি চলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কেউ গুলি চালিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কে কে মানন। তিনি বলেছেন, “এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রের লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হবে। অস্ত্রের লাইসেন্স থাকলেও আইনজীবী অথবা অন্য কেউ আদালতের ভেতরে বা আশেপাশে এভাবে ব্যবহার করতে পারবেন না।”

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top