News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারো নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্ত  এস টি জি টি
Image

আবারো নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্ত  এস টি জি টি

আগরতলা, ৩ জুলাই (হি.স.) : আবারো নিয়োগের দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হলেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হয়েছিলেন টি জি টি উত্তীর্ণ যুবক-যুবতীরা। কিন্তু আগাম অনুমতি না থাকার কারণে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাঁদের।

এসটিজিটি উত্তীর্ণ জনৈক যুবক বলেন,  ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১০ মাস অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত  ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যন্য মন্ত্রীর দারস্ত হলেও তাঁদের দাবি পুরণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাছাড়া নিয়োগের দাবিতে ১০ থেকে ১২ বার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।

তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। তা সত্ত্বেও নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছে না শিক্ষা দপ্তর। তাই তাঁরা সোমবার নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাসভবনে সামনে জড়ো হয়েছেন। কিন্তু এদিন আগাম অনুমতি না থাকার কারণে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের আধিকারিকরা তাঁদের বাধা দিয়েছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top