News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বস্তাব‌ন্দি লাশ উদ্ধার ক‌রিমগ‌ঞ্জের বারইগ্রা‌মে, তদ‌ন্তে পাথারকা‌ন্দি পু‌লিশ
Image

বস্তাব‌ন্দি লাশ উদ্ধার ক‌রিমগ‌ঞ্জের বারইগ্রা‌মে, তদ‌ন্তে পাথারকা‌ন্দি পু‌লিশ

পাথারকা‌ন্দি (অসম), ১ জুলাই (হি.স.) : আজ শ‌নিবার সকা‌লে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বারইগ্রা‌মের বন্দরকোণা গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর খালপাড় গ্রামে কা‌জি নজরুল ইসলাম এল‌পি স্কু‌লের পা‌শে জনৈক ব্যক্তির বস্তাব‌ন্দি লাশ উদ্ধা‌র হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জু‌ড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে বারইগ্রাম ফাঁড়ির পু‌লিশ। এদিকে এ খব‌র শুনে জমায়েত হতে থাকেন গ্রামের বহু মানুষ। এতে উত্তেজনাও ছড়ায়। প‌রি‌স্থি‌তি শামাল দিতে দলবল নি‌য়ে মা‌ঠে না‌মেন নিলামবাজা‌রের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট ও পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর ওসি সমর‌জিৎ বসুমত‌রি। পরে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত‌দেহের প্রাথমিক এনকু‌য়েস্ট ক‌রে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি বসুমতারি জানিয়েছেন, উদ্ধারকৃত মৃতদেহটি দ‌ক্ষিণ ক‌রিমগঞ্জ বিধানসভা এলাকার মৈনা জি‌পি-র বাসিন্দা বছর ৪৫-এর আব্দুল সালামের। তিনি জানান, গত শ‌নিবার থে‌কে নিজের বা‌ড়ি থে‌কে নিখোঁজ ছি‌লেন আব্দুল সালাম। ময়না তদ‌ন্তের রি‌পোর্ট হা‌তে আসার পর পু‌লিশ পরবর্তী পদক্ষেপ নেবে। জানান, ঘটনাকে তাঁরা খুনঘটিত বলে মনে করছেন।
এদিকে, কেউ কেউ মনে করছেন মৃত ব্যক্তিটি পরকীয়ার জেরে তাঁর প্রতিপক্ষের হা‌তে খুন হ‌য়েছেন। ত‌বে গ্রা‌মের এক মহ‌লের ধারণা, পুর‌নো শত্রুতার জন্য অপহরণ ক‌রে শে‌ষে খুন করা হ‌য়ে‌ছে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top