নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ নেশা মুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে ত্রিপুরা পুলিশের তরফ থেকে রবিবার এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷ উমাকান্ত মাঠ থেকে রিয়েলিটি শুরু হয়ে সিপাহী জেলায় গিয়ে শেষ হয়৷ রাজ্য সরকার ও রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে রাজ্যের জনগণের প্রতি বার্তা দিয়েছেন৷ নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এর রাজ্য সরকার৷ রাজ্য সরকারের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পুলিশ ও নিরাপত্তা কর্মীরা প্রয়াস অব্যাহত রেখেছে৷ নেশার কবলে পড়ে রাজ্যের যুবসমাজ ক্রমশ ধবংস হয়ে যাচ্ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ জনসচেতনতা বৃদ্ধি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে উমাকান্ত ময়দান থেকে এক সচেতনতামূলক রেলি সংগঠিত করা হয়৷ র্যালিটি সিপাহীজলা জেলা পরিক্রমা করে৷ সবুজ পতাকা নেড়ে রেলির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য পুলিশের আইজি এম ডারলং৷

নেশা মুক্ত ত্রিপুরা গড়াল লক্ষ্যে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত
Tags:
Releated Posts
রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…
বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…


















