News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুর ও বক্সনগরে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মন্মান্তিক মৃত্যু, গুরুতর তিন
Image

মোহনপুর ও বক্সনগরে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মন্মান্তিক মৃত্যু, গুরুতর তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  মোহনপুর ও বক্সনগরে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মন্মান্তিক মৃত্যু হয়েছে অপর তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ মোহনপুরে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ঘটনা শুক্রবার রাতে৷ মৃত দুই যুবকের বাড়ি মোহনপুর এলাকাতেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷  রাজ্যে পথদুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না৷ প্রতিনিয়তই পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে৷ শুক্রবার রাতে সেধাই থানার মোহনপুরে জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতরা হলো পিংকু  ঘোষ এবং সান্টু দেবনাথ৷  শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
 মোহনপুরের উপর দিয়ে আগরতলা খোয়াই নতুন জাতীয় সড়ক নির্মাণ হওয়ার পর সাধারণ যানচালক, বাইক চালকদের গতি অনেকাংশ বেড়ে গেছে৷ ফলে পথ দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত৷ শুক্রবার রাতে দুই বন্ধু বাইকে চেপে যাওয়ার সময় সরাসরি সংঘর্ষ হয় একটি  গাড়ির সাথে৷ গাড়ি এবং বাইকের মধ্যে ধাক্কা লাগায় ছিটকে পড়ে যায় বাইকে থাকা দুই যুবক৷ দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে মোহনপুর কমিউনিটি হেল সেন্টারে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন৷  অপরজনকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জীবন যুদ্ধে হার মানে সে৷ নিহত সান্টু দেবনাথের বাড়ি মোহনপুরের কাইল্লোরি এলাকায়৷ অপর নিহত পিংকু ঘোষের বাড়ি মোহনপুরের শনিতলা এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিধাই থানার পুলিশ৷  পুলিশ এ ব্যাপারে একই মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দ্রুতগতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
বক্সনগরে অটো ও অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন মহিলা সাহাব ইন্সপেক্টর ও একজন বনদপ্তরের কর্মীসহ চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে, চালকদের বেআব্রু চলাচলে আবারও বক্সনগরে অটো এবং আল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চার৷অটো গাড়িতে যাত্রী হিসাবে কলমচৌড়া থানার একজন মহিলা সাব-ইন্সপেক্টর এবং বন দপ্তরের একজন কর্মী ছিলেন৷ তারা দুজন গুরুতর আহত হয়েছেন৷ আহত চারজনই বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top