News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের নিয়ে বিভ্রান্তি, স্পষ্টীকরণ দিলেন উচ্চ আদালতের বিচারপতি
Image

চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের নিয়ে বিভ্রান্তি, স্পষ্টীকরণ দিলেন উচ্চ আদালতের বিচারপতি

আগরতলা, ২২ জুন (হি. স.) : চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের পুন:নিয়োগ এবং চাকুরীতে বহাল সংক্রান্ত নির্দেশ দেয়নি ত্রিপুরা উচ্চ আদালত। স্পষ্টীকরণ দিলেন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড়। পাশাপাশি, আদালতের রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য ত্রিপুরা সরকারকে পুলিশি তদন্তের সুপারিশ করেছেন। 

প্রসঙ্গত, চাকুরিচ্যুত তিনজন শিক্ষক ২০২১ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন। মামলার নম্বর WP(C) 334 of 2021। ওই মামলায় শুনানি শেষে গত ৩ মে বিচারপতি টি অমরনাথ গৌড় রায় দিয়েছিলেন। ওই রায় ঘিরেই ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের জনমনে বিভ্রান্তি ছড়িয়েছিল। বিচারপতির ওই রায়ের ভুল ব্যাখ্যায় জনমনে বিভ্রান্তি চরম রূপ নিয়েছিল। ফলে, ত্রিপুরা সরকার ওই রায়ের স্পষ্টীকরণ চেয়ে আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছিল। বিচারপতি টি অমরনাথ গৌড় ওই রায়ের স্পষ্টীকরণ দিয়েছেন। ত্রিপুরা সরকারের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে উচ্চ আদালতের নির্দেশে বিচারপতির ওই স্পষ্টীকরণ ত্রিপুরা সরকারের শিক্ষা সচিব অবগত করিয়েছেন।  

বিচারপতি শ্রী গৌড় স্পষ্টীকরণে বলেছেন, গত ৩ মে ওই মামলায় রায় সকলের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র মামলাকারী প্রদীপ দেববর্মা, ময়নাল হুসেন এবং কানাই লাল দাস এই তিনজনের ক্ষেত্রে ওই রায় প্রযোজ্য হবে। সাথে তিনি জানিয়েছেন, ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের পুন:নিয়োগ এবং চাকুরীতে বহালে আদালত রিট পিটিশন মঞ্জুর করেনি, এমনকি কোন নির্দেশিকাও দেয়নি। শুধু তাই নয়, রিট আবেদনকারীদেরও পুন:নিয়োগেরও কোন নির্দেশ দেয়নি। পাশাপাশি তিনি, আদালতের রায় নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে ত্রিপুরা সরকার ইচ্ছে করলে পুলিশি তদন্ত করে দেখার জন্য সুপারিশ করেছেন। 

উচ্চ আদালতের বিচারপতি শ্রী গৌড়ের এই স্পষ্টীকরণে ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের পুন:নিয়োগ এবং চাকুরীতে বহাল নিয়ে বিভ্রান্তি রইল না বলেই মনে করা হচ্ছে। হি

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top