News Flash

  • Home
  • দেশ
  • শেখার ও দক্ষতার ক্ষেত্রে দুর্দান্ত সম্ভাবনা প্রদান করে কৃত্রিম বুদ্ধিমত্তা : প্রধানমন্ত্রী
Image

শেখার ও দক্ষতার ক্ষেত্রে দুর্দান্ত সম্ভাবনা প্রদান করে কৃত্রিম বুদ্ধিমত্তা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): শেখার ও দক্ষতার ক্ষেত্রে দুর্দান্ত সম্ভাবনা প্রদান করে কৃত্রিম বুদ্ধিমত্তা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জি-২০ শিক্ষামন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “শিক্ষাই কেবলমাত্র সেই ভীত নয়, যার উপর আমাদের সভ্যতা গড়ে উঠেছে। এটি মানবতার ভবিষ্যতের স্থপতিও বটে। শিক্ষামন্ত্রী হিসাবে আপনারা সকলের জন্য উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টায় মানবজাতিকে নেতৃত্ব দিচ্ছেন।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বলা হয়ে থাকে যে, প্রকৃত জ্ঞানই নম্রতা দেয়, নম্রতা থেকে আসে সার্থকতা, যোগ্যতা থেকে সম্পদ পাওয়া যায়, সম্পদ মানুষকে ভালো কাজ করতে সক্ষম করে এবং এটিই আনন্দ নিয়ে আসে! এ জন্য, আমরা ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি (নিপুন) ভারত উদ্যোগ শুরু করেছি। আমাদের অবশ্যই ২০৩০ সালের মধ্যে, একটি নির্দিষ্ট সময়ে এটি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিতে হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের উদ্দেশ্য হতে হবে উন্নত শাসনের সঙ্গে মানসম্মত শিক্ষা প্রদান করা। এতে আমাদেরকে নতুন ই-লার্নিংকে উদ্ভাবনীভাবে মানিয়ে নিতে হবে।” মোদী জোর দিয়ে বলেছেন, “সুযোগের পাশাপাশি প্রযুক্তিও চ্যালেঞ্জ তৈরি করে। আমাদের সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জি-২০।”

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top