News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাও জেলায় কংগ্রেস ও বিজেপি-র প্রায় তিন শতাধিক সদস্যের তৃণমূলে যোগদান
Image

ডিমা হাসাও জেলায় কংগ্রেস ও বিজেপি-র প্রায় তিন শতাধিক সদস্যের তৃণমূলে যোগদান

হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় কংগ্রেস ও বিজেপি-র প্রায় তিন শতাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজ বুধবার উমরাংসোর কার্বি ক্লাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় দলের (তৃণমূল কংগ্রেস) অসম প্রদেশ সভাপতি রিপুন বরার উপস্থিতিতে কংগ্রেস ও বিজেপি দল ছেড়ে তিন শতাধিক লোক তৃণমূলে যোগদান করেন।

উল্লেখ্য, আগামী নভেম্বর-ডিসেম্বরে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচন এগিয়ে নিয়ে আসা হতে পারে। এই অবস্থায় কংগ্রেস, বিজেপি সহ সব দলই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বর্তমানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে দেবোলাল গার্লোসার নেতৃত্বে বিজেপির পরিষদ চলছে। ৩০ সদস্য-বিশিষ্ট পার্বত্য পরিষদে এখন বিজেপির সদস্য সংখ্যা ২৯ জন। এমতাবস্থায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদে বিরোধী দলের তেমন কোনও সদস্য নেই। তাই পার্বত্য পরিষদে তৃতীয়বারের মতো দখল করতে বিজেপি ইতিমধ্যে কুচকাওয়াজ শুরু করে দিয়েছে।

এদিকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। কিন্তু বিজেপিকে সরিয়ে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো দলের পরিষদ দখল করা এত সহজ হবে না বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরই মধ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মতো দল এবার পরিষদ দখল করতে সক্ষম হবে বলে যে দাবি করছে, তা এতটা সহজ হবে না বলে আপাতত মনে করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top