News Flash

Image

ত্রিপুরায় ৩৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আগরতলা, ১৭ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাড়ির মালিককে আটক করা সম্ভব হয়নি।  উদ্ধার ফেন্সিডিলের বাজার মুল্য কুড়ি লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সিপাহীজলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে সোনামুড়া খেদাবাড়ি পঞ্চায়েতের জুলাইবাড়ি এলাকার বাসিন্দা জাহির হোসেনের বাড়িতে প্রচুর পরিমান নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে ৩৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। কিন্তু বাড়ির মালিক জাহির হোসনকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মুল্য কুড়ি লক্ষাধিক টাকা হবে। পুলিশ জাহির হোসেনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top