News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল
Image

রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল

কলকাতা, ১৭ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তির আবহে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার দুপুর ২টা নাগাদ রাজভবনে তলব করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে আলোচনার জন্য তাঁকে ডাকা হয়েছে।

পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির ঘটনা সামনে এসেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। শুক্রবার অশান্ত ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে গিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন, গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সাংবিধানিকভাবে হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। তার আগে ভোট হিংসা রুখতে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, ‘এই শয়তানের খেলা শেষ হওয়া উচিৎ। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে।’ এর২৪ ঘণ্টার মধ্যে এবার তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব রাজ্যপালের। শনিবার দুপুর ২টোয় রাজভবনে তাঁকে ডেকে পাঠিয়েছেন সি ভি আনন্দ বোস। বাংলার ভোট পরিস্থিতিই আলোচ্য বিষয় হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভোটে অশান্তির প্রসঙ্গ নিয়ে দু’জনের আলোচনা হতে পারে বলেই খবর।

এর আগে, এদিন সকালে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অভিযোগ জানান, বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। বর্তমানে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলেও নালিশ করেন। স্ক্রুটিনি পর্বেও অশান্তির কথা বলেন। তাঁর দাবি, সমস্ত অভিযোগ শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকের পরই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করেন রাজ্যপাল।

এদিকে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে রাজ্যে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে বৃহস্পতিবার নির্দেশ দেয় আদালত। গতকাল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল নবান্ন ও নির্বাচন কমিশন। সেইমতো এদিন অনলাইনে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে। সোমবার সকালে পরিষ্কার হবে, সুপ্রিম কোর্টে কবে এই মামলার শুনানি হবে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top