News Flash

Image

৫২ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত, ধৃত দুই

আগরতলা, ৫ জুন (হি.স.): নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন থানার ওসি সুমন সিংহ।
তিনি জানিয়েছেন,গোয়েন্দা সূত্রে থানায় পুলিশ আধিকারিক বিকাশ দের্ববমার নিকট খবর আসে ভাগলপুর এলাকায় প্রসেনজিৎ বিশ্বাসের বাড়িতে প্রচুর পরিমান নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক রবিবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে ৫২ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে বাড়ির মালিক প্রসেনজিৎ বিশ্বাস ও লিটন দাস নামে  দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মুল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে। পুলিশ তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top