News Flash

  • Home
  • বিনোদন
  • আমির খানের ছবি প্রত্যাখ্যান করেছেন সালমান
Image

আমির খানের ছবি প্রত্যাখ্যান করেছেন সালমান

মুম্বই, ৩০ মে (হি. স.) : আমির খানের ছবিতে কাজ করতে অস্বীকার করেছেন সালমান খান। স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর হিন্দি রিমেক বানাচ্ছেন আমির খান। তার ছবির নাম ‘চ্যাম্পিয়ন্স’। এই বছরের শুরুতে, জানা গিয়েছিল যে ছবির প্রযোজক আমির খান মুখ্য ভূমিকার জন্য সালমানের সাথে যোগাযোগ করেছিলেন। যদিও এখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সালমান খান।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আরএস প্রসন্ন পরিচালিত আসন্ন স্পোর্টস ড্রামা-তে আমিরের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী ছিলেন সালমান। তবে ব্যস্ততার কারণে সালমান খানকে ছবিটি ফিরিয়ে দিতে হয়েছে। সালমানের ইতিমধ্যেই ‘টাইগার ৩’, ‘টাইগার বনাম পাঠান স্পাই ইউনিভার্স’ এবং ‘কিক সিক্যুয়েল’-এর মতো ছবি রয়েছে। এর সাথে, তিনি এই বছর ‘বিগ বস ওটিটি ‘ এবং ‘বিগ বস সিজন ১৭’ হোস্ট করবেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সালমান খানের প্রত্যাখ্যানে হতবাক আমির। এরপর ‘চ্যাম্পিয়ন্স’-এ মুখ্য ভূমিকার জন্য রণবীর কাপুরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। রণবীর গল্প শুনে ছবিটি করতে রাজি হন। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ছবিটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। রণবীরের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী ছবির জন্য।

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top