News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটের রতিয়াবাড়িতে উচ্চ ক্ষমতার বিদ্যুতের তার ছিড়ে বহু বৈদ্যুতিন সামগ্রী বিকল
Image

কুমারঘাটের রতিয়াবাড়িতে উচ্চ ক্ষমতার বিদ্যুতের তার ছিড়ে বহু বৈদ্যুতিন সামগ্রী বিকল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ কুমারঘাটের রতিয়াবাড়ি এলাকায় গাছ কাটার সময় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের উপর পড়ে ভয়াবহ কান্ড ঘটেছে৷ এলাকার বহু বাড়িঘরের বৈদ্যুতিন সামগ্রী নষ্ট হয়ে গেছে৷ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ১৩২ কে ভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে গাছ পড়ে বেশ কয়েকজন গুরুতর অভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণের জানা যায় সোমবার দুপুর দুইটা নাগাদ কুমারঘাট থানা সংলগ্ণ রতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার রসনা কর্মকারের নিজের জায়গায় এক শ্রমিক গাছ কাটছিল৷ আর ঠিক তখনই গাছটি হেলে ১৩২ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে পড়ে যায়৷   তখনই বাঁধে-বিপত্তি৷১৩২ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার শর্ট সার্কিট হয়ে এলাকার কমপক্ষে ৪০টি পরিবারের টিভি,ফ্রিজ সহ বৈদ্যুতিক অন্যান্য ব্যবহার সামগ্রী নষ্ট হয়ে যায়৷  পাশাপাশি ওই এলাকায় বিদ্যুতের শর্ট-সার্কিট এর ফলে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়৷  আহতদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়৷ ঘটনার খবর পেয়ে ওই এলাকায় দ্রুত ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সহ কুমারঘাট থানার পুলিশ৷ এই ঘটনার পর গোটা এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং এলাকার উত্তেজিত জনগণ রসনা কর্মকারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে৷ আহতদের বর্তমানে কুমারঘাট মহাকুমা হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসা চলছে৷ তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ এলাকায় উত্তেজনা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়োগ মোতায়েন করা হয়৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top