News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় সিনিয়র ক্লাব ক্রিকেটে জয়ী ভেনাস ক্লাব
Image

আমবাসায় সিনিয়র ক্লাব ক্রিকেটে জয়ী ভেনাস ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।।বড় ব্যবধানে জয় পেলো ভেনাস ক্লাব। পরাজিত করলো টাউন ক্লাবকে। ১৫৮ রানে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভেনাস ক্লাবের গড়া ২৪৭ রানের জবাবে টাউন ক্লাব মাত্র ৮৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের বিক্রম দাস ৯৭ রান করেন। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ভেনাস ক্লাব ৪৪.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে। দলের পক্ষে বিক্রম দাস ১২৩ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৭, শায়ন চক্রবর্তী ৫৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,প্রসেনজিৎ রুদ্রপাল ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং বিশ্বজিৎ চক্রবর্তী ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ রান করেন। টাউন ক্লাবের পক্ষে অরূপ কলই (‌৪/‌৬০) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবাশিষ দেবনাথের (‌৪/‌২৬) দুরন্ত বোলিংয়ে ৮৯ রানে গুটিয়ে যায় টাউন ক্লাব। দলের পক্ষে অরূপ কলই ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৪১ রান করেন। ভেনাস ক্লাবের পক্ষে দেবাশিষ ছাড়া প্রাণতোষ পাল (‌২/‌১২) এবং রূপন্ত দাস (‌২/‌১৯) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top