News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিনদুপুরে চুরি করতে গিয়ে আগরতলায় ধৃত যুবক
Image

দিনদুপুরে চুরি করতে গিয়ে আগরতলায় ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  দিন দুপুরে চুরি করতে এসে হাতেনাতে আটক এক চোর৷ ঘটনা রাজধানীর প্যারাডাইস চৌহমুনী এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় এইদিন এক যুবক এলাকার এক বাড়ির দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে৷ বাড়িতে প্রবেশ করার পর বাড়ির ছাদে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে দেখতে পায়৷ সাথে সাথে স্থানীয়রা এগিয়ে আসে৷ স্থানীয়রা এগিয়ে আসার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু স্থানীয়রা তাকে আটক করে ফেলে৷ পরবর্তী সময় উত্তম-মধ্যম দিয়ে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ জানা যায় ধৃত চোরের বাড়ি রাজধানীর প্রতাপগড় এলাকায়৷ এক প্রত্যক্ষদর্শী জানান তিনি দেখতে পান ধৃত যুবক বাড়ির দেওয়াল টপকে বাড়িতে প্রবেশ করে বাড়ির ছাদে যাচ্ছে৷ তখন তিনি স্থানীয়দের সহযোগিতা নিয়ে তাকে আটক করেন৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top