News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানের সরকারি দফতর থেকে উদ্ধার আড়াই কোটি টাকা
Image

রাজস্থানের সরকারি দফতর থেকে উদ্ধার আড়াই কোটি টাকা

জয়পুর, ২০ মে (হি.স.) : ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণার পরই রাজস্থানেরর সরকারি অফিস ঘর থেকে উদ্ধার হল ২ কোটি ৩১ লক্ষ টাকা। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে এক কেজি সোনাও! এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত থেকে আটজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে অতিরিক্ত ডিরেক্টর মহেশ গুপ্তার নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে জয়পুর সিটি পুলিশ নগদ টাকা উদ্ধার করেছে। মুখ্য সচিব ঊষা শর্মা এবং ডিজিপি সহ একটি গভীর রাতে সংবাদ সম্মেলনে জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব বলেছেন, যে আইটি বিভাগের অতিরিক্ত পরিচালক পুলিশকে জানিয়েছেন, জয়পুরের যোজনা ভবন নামে একটি সরকারি অফিসের বেসমেন্টে তাল্লাশি চালাতে নগদ ২ কোটি ৩১ লক্ষ টাকা উদ্ধার করেছে এবং একটি সোনার বার পেয়েছে। এত টাকা কোথা থেকে এল, কার টাকা, সে সম্পর্কে খোঁজ চালানো শুরু করেছে পুলিশ।
জয়পুরের সরকারি অফিস যোজনা ভবনের বেসমেন্টে আলমারিতে রাখা একটি ব্যাগে ২.৩১ কোটি টাকার বেশি নগদ এবং প্রায় ১ কেজি সোনার বিস্কুট পাওয়া গেছে। পুলিশ এই নোটগুলি বাজেয়াপ্ত করেছে। তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top