News Flash

  • Home
  • দেশ
  • পূর্বাভাস মিলে গেল, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ পরিণত ঘূর্ণিঝড় ‘মোকা’-য়
Image

পূর্বাভাস মিলে গেল, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ পরিণত ঘূর্ণিঝড় ‘মোকা’-য়

নয়াদিল্লি ও কলকাতা, ১১ মে (হি.স.): পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) বৃহস্পতিবার সকালে জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোকা’-তে পরিণত হয়েছে এবং পোর্ট ব্লেয়ারের প্রায় ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, বাংলাদেশের কক্সবাজার থেকে ১২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় মোকা-র কোনো প্রভাব ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়বে না বলে আইএমডি জানিয়েছে। বিভাগের মহানির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ওড়িশার জন্য ঝোড়ো বাতাস বা বৃষ্টির কোনও পূর্বাভাস জারি করা হয়নি। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ – মায়ানমার উপকূলের দিকে বাঁক নেওয়ার প্রেক্ষিতে ওড়িশার উপরেও কোনও প্রভাব পড়বে না। তবে, গভীর সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের ১৪ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top