News Flash

  • Home
  • খেলা
  • ব্যাডমিন্টন সংস্থার প্রাক্তন সচিবের বিরুদ্ধে অর্থ তছরুপের আইনি পদক্ষেপ
Image

ব্যাডমিন্টন সংস্থার প্রাক্তন সচিবের বিরুদ্ধে অর্থ তছরুপের আইনি পদক্ষেপ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। ক্রীড়া সংগঠন এখন থানা পুলিশের দরজায়। ৪০ থেকে ৫০ লক্ষ টাকার হিসেব গড়মিলের অভিযোগ। প্রাক্তন সম্পাদকের বিরুদ্ধে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতির অভিযোগ। পশ্চিম আগরতলা থানার ও.সি-র উদ্দেশ্যে লিখিত অভিযোগ জানিয়ে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন। অভিযোগ পত্রে উল্লেখ করেছেন গত ১৭ এপ্রিল ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ২০২৩-২৭ বছর তথা চার বছরের জন্য নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রাক্তন সম্পাদক নির্দিষ্ট সময়ের মধ্যে অফিস ঘরের চাবি, অফিসিয়াল ডকুমেন্টস সহ সমস্ত খতিয়ান নতুন কমিটির কাছে হস্তান্তর করার কথা। সংস্থার সর্বশেষ হিসেব-নিকেশ অনুযায়ী যেস্থলে ৪০ থেকে ৫০ লক্ষ টাকা থাকার কথা, সেস্থলে শুধুমাত্র ৪,৫০০ টাকা রয়েছে। গত ১৯ এপ্রিলে সাত দিনের নোটিশ দেওয়া সত্ত্বেও প্রাক্তন সম্পাদক সঞ্জীব কুমার সাহা কোনও রকম প্রত্যুত্তর দিচ্ছেন না বলে তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেছেন। এ বিষয়ে পুরোপুরি আইনি পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়েছে। এই বিষয়ে মঙ্গলবার তিনি পশ্চিম আগরতলা থানার দ্বারস্থ হয়ে অভিযোগ পত্র দাখিল করেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top