News Flash

  • Home
  • দেশ
  • মনরেগার অস্থায়ী কর্মীদের বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি মান্থা
Image

মনরেগার অস্থায়ী কর্মীদের বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি মান্থা

কলকাতা, ৯ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। কলকাতার শহিদ মিনার চত্বরে শর্তসাপেক্ষে অবস্থান কর্মসূচির অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী ১২ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই স্থানে কর্মসূচি চালিয়ে যেতে পারবেন এই কর্মীরা। রাতে শুধুমাত্র ১৫ জন কর্মী বিক্ষোভে অংশ নিতে পারবেন।

মনরেগা প্রকল্পের অধীনে কাজ করেন এই সংগঠনের সদস্যেরা। বেতন বকেয়া এবং স্থায়ীকরণের দাবিতে কলকাতা পুরসভার পাশে তাঁরা অবস্থানে বসতে চেয়েছিলেন। তাঁদের বক্তব্য, ১৬ মাসের বেশি সময় ধরে বেতন বন্ধ রয়েছে। সঠিক ভাবে বেতন দেওয়া হচ্ছে না। স্থায়ী কর্মীদের সমতুল্য কাজ করা সত্ত্বেও বঞ্চিত করা হচ্ছে। এমনকি চাকরি স্থায়ী নিয়েও কর্তৃপক্ষ উদাসীন। এর প্রতিবাদেই তাঁরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন।

এই কর্মীরা প্রথমে কলকাতা পুরসভার পাশে কর্মসূচির জন্য অনুমতি চান। পুলিশ সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ। পরে কর্মসূচি স্থান পরিবর্তন করে শহিদ মিনারে করা হয়। সেখানে অন্য কর্মসূচি চলায় পুলিশ অনুমতি দিতে রাজি হয়নি বলে অভিযোগ। এর পরে আদালতের দ্বারস্থ হন ওই কর্মীরা। সোমবার বিচারপতি মান্থা কর্মসূচির দ্বারস্থ হন ওই কর্মীরা। সোমবার বিচারপতি মান্থা কর্মসূচির অনুমতি দিলেও একাধিক শর্ত বেঁধে দেন। আন্দোলনকারীরা তা মেনে না চললে পুলিশ পদক্ষেপ করতে পারবে বলেও জানায় আদালত।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top