News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইজিএম হাসপাতালে লেবার রুম এবং মেটার্নিটি ওটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে
Image

আইজিএম হাসপাতালে লেবার রুম এবং মেটার্নিটি ওটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে

আগরতলা, ৩ মে (হি. স.) : ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় খুশির খবর এসেছে। আগরতলায় আইজিএম হাসপাতালে লেবার রুম এবং মেটার্নিটি ওটি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ছাড়পত্র পেয়েছে। লক্ষ্য কর্মসূচীর অধীনে এক বছরের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।


এ-বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব বিশাল চৌহান এক চিঠিতে ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব ড. দেবাশীষ বসু-কে বিস্তারিত জানিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন, আইজিএম জেলা হাসপাতালে লেবার রুম এবং মেটার্নিটি ওটি গুণমানে মানদন্ড পূরণ করেছে। প্রয়োজনীয় ৫টি মানদণ্ডে চারটি পূরণ করে ৭১ শতাংশ স্কোর পেয়েছে। তাই, এক বছরের জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ মার্চ আইজিএম হাসপাতালের লেবার রুম ও মেটার্নিটি ওটি-র গুণমান পরীক্ষা করা হয়েছিল।


কেন্দ্রীয় যুগ্ম সচিব মনে করেন, ত্রিপুরার এই প্রাপ্তি রাজ্যে স্বাস্থ্য পরিষেবার প্রসারে দারুন সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরা সরকারের গুণমান সুনিশ্চিতের ইউনিট সমস্ত কিছু যাচাই করে এনএইচএসআরসি -তে রিপোর্ট জমা দেবে।

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top