News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার রায়গঞ্জ, অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি
Image

এবার রায়গঞ্জ, অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি

রায়গঞ্জ, ১ মে (হি. স.) : কোচবিহার, জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জে নবজোয়ারে বিশৃঙ্খলা। অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের মধ্যেই কাড়াকাড়ি।

এর আগে কোচবিহারের সাহেবগঞ্জ, জলপাইগুড়ির রাজগঞ্জ, উত্তর দিনাজপুরের করণদিঘিতে একইরকম ছবি ধরা পড়েছিল। সোমবারের ঘটনার পর তৃণমূলের স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। সূত্রেরখবর, বিভিন্ন জায়গায় তাঁর দলেরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিকর ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

রাজনৈতিক মহলের দাবি, সেই পরিস্থিতি ফের নতুন করে ভাবিয়ে তুলেছে রাজ্যের শাসকদলকে ৷ মুখে যাই বলুন, গ্রামে গ্রামে জনসংযোগ যাত্রায় প্রার্থী বাছাইয়ের ভোট ঘিরেই যা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে দুশ্চিন্তা বেড়েছে অভিষেকেরও ৷ আর সেকারণেই ঘন ঘন বদলাচ্ছে তাঁর কর্মসূচি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তাঁর জনসভা স্থগিত করে দেওয়া হয়েছে বলে খবর ৷ ফলে মঙ্গলবার তিনটির বদলে দক্ষিণ দিনাজপুরে দুটি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যয় ৷ প্রসঙ্গত, জনসংযোগ যাত্রা’য় নেমে ‘গ্রামবাংলার মতামত’ নিয়ে আমজনতার মন বুঝতে টানা ২ মাস জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি রয়েছেন উত্তর দিনাজপুর জেলায়। সোমবার করণদিঘিতে জনসভার পর তিনি চলে আসেন রায়গঞ্জে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top