News Flash

  • Home
  • খেলা
  • অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে
Image

অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।। অল ত্রিপুরা চেস্ এসোসিয়েশনের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। আজ, রবিবার বেলা বারোটায় সংস্থার অফিস গৃহে আয়োজিত সাধারণ সভায় রাজ্যের প্রতিটি জেলা স্তরীয় দাবা সংস্থার সভাপতি ও সম্পাদক মন্ডলী বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও আগরতলা পুর নিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক এবং ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক দিব্যেন্দু দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন। ‌ বৈঠকে সর্বসম্মতিক্রমে ত্রিপুরা বিধানসভার সদস্য রতন চক্রবর্তী এবং কর্পোরেটর অভিজিৎ মল্লিককে পেট্রন করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে প্রশান্ত কুন্ডু-কে প্রেসিডেন্ট, দীপক সাহা-কে জেনারেল সেক্রেটারি এবং মিঠু দেবনাথ-কে ট্রেজারার ছাড়াও অভিজিৎ ঘোষ-কে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি চারজন সহ-সভাপতি, দুইজন জয়েন্ট সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এবং ১০ জন কার্যকরী সদস্য রাখা হয়েছে কমিটিতে। অল ত্রিপুরা চেস্ এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রশান্ত কুন্ডু এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top