News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ থেকে গিয়ার্স পেয়ে দারুন উৎসাহিত কোচিং সেন্টার ও স্কুল সমূহ
Image

টিসিএ থেকে গিয়ার্স পেয়ে দারুন উৎসাহিত কোচিং সেন্টার ও স্কুল সমূহ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল।। টিসিএ থেকে গিয়ার্স বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ, বৃহস্পতিবার হলো তার চতুর্থ আয়োজন। গিয়ার্স ব্যবহারের মধ্য দিয়ে প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। টিসিএ থেকে প্রতিটি কোচিং সেন্টার ও প্লে সেন্টারের পাশাপাশি কদিন আগে অনুষ্ঠিত স্কুল ক্রিকেটে অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে ৫ সেট করে ক্রিকেট গিয়ার্স প্রদান করা হয়েছে। দারুন উৎসাহ এবং উদ্দীপনার জোয়ার। পরিকাঠামোগত প্রভূত উন্নতি হচ্ছে। প্রতিযোগিতা বেড়েছে। খেলার সংখ্যাও বেড়ে চলেছে। সুযোগও প্রচুর। ইতোমধ্যে কোচদেরও ওয়ার্কশপ শুরু হতে যাচ্ছে। আজ গিয়ার্স প্রদান অনুষ্ঠানে কর্তাব্যক্তিরা বিশেষ করে সহ-সভাপতি তিমির চন্দ, সচিব তাপস ঘোষ, যুগ্ম সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস, উইমেন্স ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির কনভেনার অলক ঘোষ প্রমূখ একই প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে সদর মহিলা আমন্ত্রণ মূলক টুর্নামেন্ট এবং সদর আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী মোট ২৮ টি দলের ক্রিকেটাররা উপস্থিত থেকে টিসিএ থেকে গিয়ার্স গুলো গ্রহণ করেন। প্রতিটি দলের কোচ, ম্যানেজার সহ প্রতিনিধিবর্গও উপস্থিত ছিলেন। বলা বাহুল্য, সদর সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক ক্রিকেটে এগিয়ে চলো সংঘ, ক্রিকেট অনুরাগী, তরুণ সংঘ,  জুট মিল, চাম্পামূড়া, অরুন্ধতীনগর, আগরতলা কোচিং সেন্টার এবং সদর আন্ত স্কুল ক্রিকেটে শিশু বিহার, কেন্দ্রীয় বিদ্যালয়, আনন্দনগর, ভবনস ত্রিপুরা, উমাকান্ত, শিক্ষা নিকেতন, কবি নজরুল, প্রণবানন্দ, গান্ধী স্কুল, নন্দননগর, ডঃ বি আর আম্বেদকর, শ্রী শ্রী রবি শংকর, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, আসাম রাইফেলস, শচীন্দ্র লাল বিদ্যানিকেতন, বড়দোওয়ালী,  শ্রীকৃষ্ণ মিশন, মধুবন ডুকলি, প্রগতি, হলিক্রস ও ক্ষুদিরাম বসু স্কুল সমূহ আজ গিয়ার্স গ্রহণ করেছে।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top